Top News

সোনাতলা প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক কাজী হাবিবুর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

 

ছবি : বিজয় 21 news 

সোনাতলা (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার সোনাতলা প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক মরহুম কাজী হাবিবুর রহমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বাদ আসর অনলাইন নিউজ পোর্টাল বাংলা লেন্স-এর সোনাতলা আঞ্চলিক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখনের সভাপতিত্বে  অন্যান্যেদের  মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, অনলাইন নিউজ পোর্টাল বগুড়া বার্তার  সম্পাদক ইকবাল কবির লেমন, সোনাতলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কালবেলার  উপজেলা প্রতিনিধি রিমন আহম্মেদ বিকাশ, আলোর প্রদীপ সংগঠনের চেয়ারম্যান ও মরহুমের ভাতিজা এম. এম. মেহেরুল ইসলাম, সাংবাদিক শামীম আক্তার রতন,গোলাম মোক্তাদির, শিমন আহমেদ বাদল ও হারুন অর রশিদ।

আলোচনায় বক্তারা মরহুম কাজী হাবিবুর রহমানের কর্মময় জীবন, সাংবাদিকতায় তাঁর সততা, নিষ্ঠা ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর আদর্শ ও কর্মনিষ্ঠা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষে মরহুম কাজী হাবিবুর রহমানসহ দেশের সকল প্রয়াত সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা এবং উপস্থিত সবার সুস্থতা ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন সাংবাদিক আব্দুল ওয়াদুদ।

Post a Comment

Previous Post Next Post