Top News

আগামী ১২ই সেপ্টেম্বর বগুড়ায় আসছেন জামায়াত আমীর ডা, শফিকুর রহমান

 



নিউজ ডেস্ক :

আগামী ১২ সেপ্টেম্বর, শনিবার বগুড়ার ধুনট উপজেলায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।


ধুনট উপজেলা জামায়াতের সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে তিনি উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে পৌঁছাবেন। সেখানে তিনি শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করবেন।


জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, ডা. শফিকুর রহমানের এই সফরকে ঘিরে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাঁর আগমন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

দলীয় সূত্র আরও জানিয়েছে, কবর জিয়ারতের পর তাঁর পরবর্তী কর্মসূচি সম্পর্কে স্থানীয় নেতাদের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

Post a Comment

Previous Post Next Post