Top News

সোনাতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

 



সোনাতলা (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা বৃহস্পতিবার বিকাল চারটায় উপজেলার শহীদ সৈকত চত্বরে অনুষ্ঠিত হয়।আলোচনা সভার পূর্বেই একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল হাবিব রাজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন  বগুড়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। এসময় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রতন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, 

সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন রুবেল, বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব মোহন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সিজু, সহ-সভাপতি মিজানুর রহমান, তেকানি চুকাইনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোমিনুর রহমান স্বপন, জোরগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হান্নু, জোড়গাছা ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মুকুল, পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. এম এ হান্নান বাটালু এবং দিগদাইড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মাফু।অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদি ও উপজেলা জিসাসের সভাপতি উজ্জ্বল হোসেন খোকন।

Post a Comment

Previous Post Next Post