সোনাতলা (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় উপজেলা মানবসম্পদ বিভাগের আয়োজনে বুধবার (২৩সেপ্টেম্বর) দিনব্যাপী সমাজকর্মী প্রশিক্ষণ কর্মশালা ফাতেমা কল্যাণ ট্র্যাষ্ঠ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নান মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া জেলা মানবসম্পদ বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান।দিনব্যাপী সমাজকর্মী প্রশিক্ষণ কর্মশালায় বিষয় ভিত্তিক সেশন পরিচালনা করেন অধ্যাপক নাজিমউদ্দীন, গুনাহার ইউপির সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ আবু তাহের,একেএম রেজাউল আখলাক,অধ্যাপক তরিকুল ইসলাম, অধ্যাপক মাহমুদ আজম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল,অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম।কর্মশালায় উপজেলার অর্ধশতাধিক সমাজকর্মী অংশ গ্রহণ করে।


Post a Comment