ছবি:বিজয় ২১ নিউজ
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া - ৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেছেন বগুড়ার উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। সাংবাদিকদের লিখুনির মাধ্যমে গঠন মুলক সমালোচনা করতে হবে। শুক্রবার দুপুরে বগুড়া প্রেসক্লাবের সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হল লালু, প্রেস ক্লাবের সহসভাপতি মীর্জা সেলিম রেজা, সহ সভাপতি রাহাত রিটু, কোষাধ্যক্ষ তানভীর রিমন,সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগড়া,মতিউল ইসলাম সাদী,এফ শাজাহান,সবুর সাহ লোটাস,আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, সুব্রত ঘোষ প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশে উন্নয়নের জোয়ার উঠেছে। বগুড়ার উন্নয়নের মধ্যে বগুড়া সিটি করপোরেশনের কার্যক্রম শুরু হয়েছে। এমপি বাদশা বলেন, বগুড়ায় বিশ্ববিদ্যালয়, বগুড়া বিমান বন্দর এমনকি বগুড়ায় ড্রোন নির্মাণ কারখানা স্থাপনের কাজ শুরু হতে চলছে। তিনি বলেন, বগুড়ায় বিভাগ হবে। বগুড়ার এই উন্নয়নের পিছনে বগুড়ার সাংবাদিকদের বিশেষ অবদান রয়েছে। বগুড়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবাদিকের ভূমিকা অপরিসীম। সভায় এমপি রেজাউল করিম বাদশা তার নিজস্ব তহবিল থেকে বগুড়া প্রেস ক্লাবের উন্নয়নে ২ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন।


Post a Comment