ছবি:বিজয়21news
সোনাতলা (বগুড়া)প্রতিনিধিঃ উত্তরবঙ্গের বরেণ্য শিক্ষাবিদ, প্রখ্যাত লেখক ও চিন্তাবিদ এবং সৈয়দ আহমেদ কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ আলী হাসান(৯০) আজ রবিবার ভোর ৫টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।বাদ আছর সৈয়দ আহমেদ কলেজে মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
অধ্যাপক মোঃ আলী হাসান জীবদ্দশায় শিক্ষা বিস্তার, সাহিত্যচর্চা ও জ্ঞানচর্চায় আজীবন নিবেদিত ছিলেন। বিশেষ করে ‘বলাকা প্রকাশনী’র প্রতিষ্ঠাতা হিসেবে তিনি শিক্ষার্থীদের জন্য সহজ, প্রাঞ্জল ও পরীক্ষোপযোগী অসংখ্য ইংরেজি বই রচনা ও প্রকাশ করে শিক্ষা ক্ষেত্রে এক অনন্য নজির স্থাপন করেছেন। শিক্ষা ও সাহিত্যকৃতির পাশাপাশি তিনি রাজনীতিতেও ছিলেন সক্রিয়। তিনি বগুড়া জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জিয়া পরিষদের সহ-সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির।


Post a Comment