ছবি:বিজয়21news
সোনাতলা (বগুড়া)প্রতিনিধিঃ ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়ার সোনাতলায় গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল আহাদ সৈকতের কবর জিয়ারত ও পরিবারে সহায়তা প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল।মঙ্গলবার বিকাল পাঁচটায় উপজেলার উত্তরদিঘলকান্দি গ্রামে শহীদ সৈকতের কবর জিয়ারত ও পরিবারের সহায়তা প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও বগুড়া টিম লিডার নিজাম উদ্দিন নিজাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাকিব চৌধুরী, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিন
,যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল নোমান,সোনাতলা উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, সেক্রেটারি জরিফুল ইসলাম, পৌর সভাপতি বকুল,সেক্রেটারি নাসির উদ্দীন তাকবির, বালুয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহিন মিয়া,ছাত্রনেতা লিওন,এম হাসান রিয়াদ,শহীদ সৈকতের দাদা চাঁন মিয়া।শহীদ সৈকতের কবর জিয়ারত শেষে বালুয়াহাট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপন করেন নেতৃবৃন্দ।


Post a Comment