ছবি: bijoy21news
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ মোঃ আব্দুল হাই গত ২৫ জুলাই বগুড়া সেন্ট্রাল স্কুলে বাংলাদেশ শিক্ষক সমিতির বগুড়া জেলার প্রতিটি উপজেলার কাউন্সিলর ও সাবেক শিক্ষকবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ শিক্ষক সমিতি, বগুড়া জেলা শাখার নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির বগুড়া জেলা শাখার নবনির্বাচিত সভাপতি আব্দুল হাই বগুড়া জেলার প্রতিটি উপজেলার কাউন্সিলর, সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দের কৃতজ্ঞতা জানিয়েছেন। সেইসাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


Post a Comment