Top News

সুশিক্ষা জাতির মেরুদণ্ড -----কাজি রফিকুল ইসলাম এমপি

 




সোনাতলা(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া-১আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজি রফিকুল ইসলাম বলেছেন,বিগত সরকার এদেশের শিক্ষা ব্যবস্হাকে ধ্বংস করেছে।শিক্ষা অর্জন ছাড়া একটি জাতির উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়।যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত।এজন্য শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের অগ্রণ ভূমিকা পালন করতে হবে।যেহেতু  শিক্ষা জাতি মেরুদণ্ড।  তিনি আরও বলেন, সুশিক্ষা জাতির মেরুদণ্ড।উপস্থিতি সকল শিক্ষকদেরকে তিনি শিক্ষার্থীদেরকে সুশিক্ষিত প্রদান করার জন্য আহবান করেন।রবিবার বিকাল তিনটায় উপজেলা হলরুমে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে  মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নজমুল হক,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক, জোড়গাছা ইউপির চেয়ারম্যান গোলাম রব্বানী, পাকুল্লা ইউপির চেয়ারম্যান একেএম লতিফুল বারী,বালুয়া ইউপির সাবেক চেয়ারম্যান প্রভাষক নাসির উদ্দীন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম,যুবদলের আহবায়ক আলহাজ্ব রাশেদুর রহমান,কৃষক দলের আহবায়ক ইমদাদুল হক প্রমুখ।অনুষ্ঠান শেষে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার নগদ অর্থ বিতরণ করা হয় এবং দুস্থ পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ ও সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্টানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আলীম,প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক ও সহকারী শিক্ষক আয়েশা সিদ্দিকা।

Post a Comment

Previous Post Next Post