Top News

বগুড়ার মহাস্থান মাহীসওয়ার কলেজের কম্পিউটার অপারেটর শাওন গ্রেফতার: এইচএসসি পরীক্ষার্থীদের সাথে প্রতারনা

 নিজস্ব প্রতিবেদক, 



বগুড়ার শিবগঞ্জের মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওনকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত সাব্বির হোসেন শাওন কলেজের ৬ জন শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করার কথা বলে প্রতারণার আশ্রয় নেন এবং তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। প্রতারণার বিষয়টি গোপন থাকায় শিক্ষার্থীরা যথারীতি পরীক্ষার প্রস্তুতি নিতে থাকে। তবে বিপত্তি ঘটে পরীক্ষার দিন। ভুক্তভোগী শিক্ষার্থীরা কেন্দ্রে পরীক্ষা দিতে এসে জানতে পারে তাদের ফরম পূরণই করা হয়নি।

​পরীক্ষাকেন্দ্রে এসে এমন নজিরবিহীন প্রতারণার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগী শিক্ষার্থীরা। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকেই প্রতারক সাব্বির হোসেন শাওন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

ভুক্তভোগী ও কলেজ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ তদন্তে নামে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক প্রতারক শাওনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

​শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহিন

জানান, শিক্ষার্থীদের শিক্ষা জীবন নিয়ে ছিনিমিনি খেলা এবং প্রতারণার অভিযোগে শাওনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

Previous Post Next Post