নিজস্ব প্রতিবেদক,
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা পৌর এলাকার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাতের আলো তরুণ সংঘের উদ্যােগে উপজেলার পৌর এলাকার গড়চৈতন্য গ্রামের আব্দুস সোবাহান মিয়াকে ব্যক্তিকে মানবিক উপহার স্বরুপ একটি ব্যাটারি চালিত অটোভ্যান প্রদান করা হয়। শুক্রবার বিকাল চারটায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানিক ভাবে মানবিক উপহার বিতরণ পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক রকি খান সদস্য সচিব সাংবাদিক ওমর ফারুক খান বাইতুল, আহ্বায়ক কমিটির সদস্য ও সোনাতলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মিনাজুল ইসলাম, ময়নুল হাসান মহিদুল, মোজাহারুল হান্নান মোহাব্বত, শাহ আলম শেখ,তানভীর শেখ, সামসুজ্জোহা উজ্জলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্য আব্দুস সোবহান মিয়া দীর্ঘ ৪০বছর যাবত পায়ে চালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত।এমন মানবিক উপহার পেয়ে সোবাহান মিয়া প্রথমে আল্লাহ শুকরিয়া এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সোনাতলায় অসহায় ব্যক্তিকে মানবিক উপহার স্বরুপ অটোভ্যান প্রদান
Bijoynews
0


Post a Comment