সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় সাংবাদিক তৌহিদের বাবা মোঃ আমজাত হোসেন(৭৫) আজ (১৪সেপ্টেম্বর)সোমবার সকাল সারে ৬টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।অদ্যই বাদ আছর মরহুমের নামাজে জানাজা তার নিজ বাসভবন উপজেলার পৌর এলাকার কামারপাড়া পশ্চিম জামে মসজিদে চত্বরে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সোনাতলা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম নান্নু,পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সোনাতলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল করিম, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজি মাওলানা জহুরুল ইসলাম,সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ, সাংবাদিক শহিদুল ইসলাম শাহিন,সাংবাদিক মিনাজুল ইসলাম, সাংবাদিক ওমর ফারুক খান বাইতুল, ফয়সাল আহম্মেদ প্রমুখ।


Post a Comment