Top News

সোনাতলায় গণঅধিকার পরিষদের পরিচিতি সভা

 




সোনাতলা (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় গণঅধিকার পরিষদের উপজেলা নবাগত কমিটির পরিচিতি সভা পৌর অডিটোরিয়ামে রোববার বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়।সোনাতলা উপজেলা কমিটির সভাপতি শাহ শওকত কবিরের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম।সংগঠনের সোনাতলা উপজেলা কমিটির সহ-সভাপতি মাহাবুল হাসান সাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ছাত্র অধিকার পরিষদের সাবেক বগুড়া জেলা সভাপতি মিজানুর রহমান পলাশ, যুব অধিকার পরিষদের বগুড়া জেলা সভাপতি এসএম মিনহাজুল ইসলাম মুন্না,শ্রমিক অধিকার পরিষদের বগুড়া জেলা সভাপতি মিজানুর রহমান সাগর,যুব অধিকার পরিষদের বগুড়া জেলা সাধারণ সম্পাদক ইসরাফিল আলম,ছাত্র অধিকার পরিষদের বগুড়া জেলা সভাপতি সুমন খান প্রমুখ।অনুষ্ঠানের শুরুতেই সোনাতলা উপজেলা নবাগত ৫১সদস্য কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।


Post a Comment

Previous Post Next Post