Top News

সোনাতলায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


ছবি :বিজয় ২১ নিউজ


সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং  সহযোগী সংগঠনের  উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা মঙ্গলবার উপজেলার শহীদ সৈকত চত্বরে সকাল এগারোটায় অনুষ্ঠিত হয়।আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজি রফিকুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপ্পন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আলহাজ্ব রাশেদুর রহমান, যুগ্ম আহবায়ক কামরুল হাসান, কৃষক দলের আহবায়ক ইমদাদুল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান,বালুয়া ইউপির সাবেক চেয়ারম্যান নাসির উদ্দীন আনজু এবং জোড়গাছা ইউপির চেয়ারম্যান  গোলাম রব্বানী।আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা, পৌর এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।  



Post a Comment

Previous Post Next Post