Top News

সোনাতলায় স্মার্ট ফোন কিনে না দেওয়ায় ৭ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

 


ছবি: এ আই

সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় স্মার্টফোন কিনে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে রিশামনি আমেনা (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে আত্মহত্যা করেছে। রিশামনি উপজেলার বালুয়া ইউনিয়নের বাগবাড়ী (পুরকায়েতপু) গ্রামের মো. এরশাদুল শেখের মেয়ে।

এলাকা সূত্রে জানা যায়, রিশামনি বেশ কিছুদিন ধরে তার মায়ের কাছে একটি নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিনে দেওয়ার জন্য আবদার করে আসছিল। কিন্তু তার মা স্মার্টফোন কিনে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে সে। পরে পরিবারের সদস্যদের অজান্তে বসতবাড়ির শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় রিশামনি। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


খবর পেয়ে সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ সময় সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেনও ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের সন্দেহের কথা জানানো হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে নিহতের পিতার আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় সোনাতলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post