Top News

আদমদীঘিতে শ্বশুরবাড়ি গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু, আহত ৭


ছবি :সংগৃহীত

ফিরোজ হোসেন

আদমদীঘি প্রতিনিধি, বগুড়া 

বগুড়ার আদমদীঘিতে শ্বশুরবাড়িতে গিয়ে মাছ ধরার জন্য পুকুরের পানি সেচ দেওয়ায় সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে অনতত ৭ জন আত্মীয়-স্বজন আহত হয়েছেন। শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার চাঁপাপুর ইউপির হাউসপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। নিহত মিজানুর উপজেলার কুন্দগ্রাম ইউপির হরিণমারা গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে।  স্থানিয় সূত্রে জানাগেছে, নিহত মিজানুর রহমান দুপচাঁচিয়া পৌরসভা কার্য সহকারী পদে চাকরি করেন। ছুঁটি পেয়ে গতকাল শুক্রবার উপজেলার হাউসপুর গ্রামের সরদার পাড়ায় তাঁর শ্বশুর রিয়াজুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সকাল ৭ টার দিকে তিনি কৌটার পুকুর নামক একটি পুকুরে মাছ ধরার জন্য পানি সেচ দিতে নামেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি জানতে পেরে তাকে বাঁচাতে গিয়ে অনতত ৭জন আত্মীয়-স্বজনরা আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান,  নিহত মিজানুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হলে তার শ্বশুর বাড়ির প্রতিবেশীরা তাকে রক্ষা করতে বাড়ির মেইন সুইচ বন্ধ করেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। কারন বৈদ্যুতিক সংযোগটি ছিলো অবৈধভাবে মেইন খুঁটি থেকে নেওয়া। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, মিজানুর বিদ্যুৎস্পৃষ্টে আহত হলে তাঁর স্বজনরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সকাল ৯টার দিকে মারা যান। নিহতের পরিবারের লোকজন আমাদের সাথে এখনো কোনো যোগাযোগ করেন নি। তবে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। 



Post a Comment

Previous Post Next Post