নিউজ ডেস্কঃ বগুড়ার সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজে নবনির্মিত ৬ তলা ভবনের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. মাসুদ ইকবাল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়ার ভারপ্রাপ্ত সম্পাদক রোটাঃ রেজাউল হাসান রানু,জেলা মহিলাদল নেত্রী প্রভাষক শামিমা আকতার পলিন,সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার,জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধ্যান সরকার,সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ প্রমূখ।
শিক্ষা মন্ত্রণালয়ের “বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণ” প্রকল্পের আওতায় নির্মিত ভবনের উদ্বোধনের পাশাপাশি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।


Post a Comment