ছবি:বিজয় ২১ নিউজ
সোনাতলা (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(১৫ই জুলাই) সকাল দশটায় উপজেলা সভাকক্ষে নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন, থানা সেকেন্ড অফিসার গৌতম সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির আহবায়ক শাহজুল ইসলাম গাজি,সাংবাদিক মিনাজুল ইসলাম,শহীদ সৈকতের বাবা নজরুল ইসলাম,জুলাই যোদ্ধা আলবার আকন্দ,গণঅধিকার পরিষদের শাহরিয়ার লাজু। এসময় উপস্থিত ছিলেন মধুপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম, জোড়গাছা ইউপির চেয়ারম্যান গোলাম রব্বানী, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা,সাংবাদিক মোশারফ হোসেন,ওমর ফারুক, আব্দুর রাজ্জাক প্রমুখ।আলোচনা শেষে শহীদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


Post a Comment