Top News

বগুড়ায় বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত ; নতুন কমিটি ঘোষণা


ছবি: বিজয়21news

 বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বগুড়া মহানগরী শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ইসলামী জ্ঞানচর্চা, কুরআনের তাফসির প্রচার এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন মাজলিসুল মুফাসসিরীন বগুড়া মহানগরীর সম্মানিত উপদেষ্টা মাওলানা আব্দুল হালিম বেগ (হাফি.) এবং সঞ্চালনা করেন সংগঠনের মহানগর সভাপতি মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল আমীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া, ক্বারী আব্দুল্লাহ আল আমীন, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা রুহুল আমীন যুক্তিবাদী এবং ক্বারী মাওলানা আব্দুল মজিদ।

এছাড়া বগুড়ার স্থানীয় আলেম ও মুফাসসিরদেরউ মধ্যে বক্তব্য রাখেন মাওলানা গোলাম রাব্বানী যুক্তিবাদী, ড. মাওলানা আব্দুল বারী রশিদী, মাওলানা আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকী, এইচ. এম. মেহেদী হাসান সিদ্দিকী, মাওলানা আজাহার আলী, মুফতি মাকসুদ আল আজমী, মাওলানা হায়দার আলী, পীরজাদা মাওলানা আমজাদ হোসাইন রাশেদী, মাওলানা আহসান হাবীব শাকিল, মাওলানা নুরুল ইসলাম সিরাজী, মুফতি মিনহাজুল ইসলাম মাহমুদী, প্রভাষক মাওলানা নুর আলম, মুফতি ওসমান গনি, মাওলানা আবু হানিফ রানা, মাওলানা নাছরুল্লাহ, মাওলানা কামরুল হাসান জিহাদী এবং উস্তাদ ক্বারী আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেক স্থানীয় মুফাসসির।

সম্মেলনের শেষ পর্বে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের বগুড়া মহানগরী শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদীকে সভাপতি, মাওলানা আব্দুল কাদের বাস্তববাদীকে সেক্রেটারি এবং অধ্যাপক আবুল কালাম আযাদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

সম্মেলনের সমাপ্তিতে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বক্তারা কুরআনের তাফসিরের আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Post a Comment

Previous Post Next Post